বিশ্বজুড়ে তিনি গোলের রাজা, রেকর্ডের সম্রাট, কোটি মানুষের আদর্শ।
বিশ্বজুড়ে তিনি গোলের রাজা, রেকর্ডের সম্রাট, কোটি মানুষের আদর্শ। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনের সবচেয়ে গভীর পরিচয় সম্ভবত অন্য জায়গায়- তিনি মারিয়া দোলোরেস দস সান্তোস আভেইরোর ছোট ছেলে, যিনি মায়ের কষ্ট আর ত্যাগ কখনো ভুলে যাননি।
পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচালে শ্রমজীবী একটি পরিবারে বেড়ে ওঠেন রোনালদো। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
অভাবের সংসারে সন্তানদের খাবার ও প্রয়োজন মেটাতে তাঁর মা দোলোরেস রান্না ও পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। বাবা হোসে দিনিস আভেইরো ছিলেন মালি এবং স্থানীয় ফুটবল ক্লাবে খণ্ডকালীন সরঞ্জামকর্মী। ছোট একটি বাড়িতে সীমিত সামর্থ্যের মধ্যেই চলত তাঁদের জীবন।
সংসারের কঠিন বাস্তবতার মাঝেও ছেলের ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা বুঝেছিলেন দোলোরেস। রোনালদোর প্রতিভা বিকশিত করার সুযোগটি ধরে রাখতে তিনি মানসিকভাবে পাশে থেকেছেন।
মাত্র ১২ বছর বয়সে যখন রোনালদো মাদেইরা ছেড়ে লিসবনে স্পোর্টিংয়ের একাডেমিতে যান, তখন মা ও পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা ছিল প্রবল। সেই কিশোরের অশ্রু, একাকিত্ব ও ঘরে ফেরার আকুতি পেরিয়েই শুরু হয়েছিল ভবিষ্যৎ কিংবদন্তির যাত্রা।
রোনালদোর সাফল্যের প্রতিটি বাঁকে মাকে দেখা গেছে কাছাকাছি- কখনো গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছেন, কখনো গোল বা শিরোপার আনন্দে কাঁদছেন।
অন্যদিকে মায়ের অসুস্থতার সময়ও রোনালদো তাঁর পাশে দাঁড়িয়েছেন। দোলোরেস স্তন ক্যা/ন/সা/রের চিকিৎসা নিয়েছেন এবং ২০২০ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠেন। এই কঠিন সময়গুলোতে পরিবারের বন্ধন আরও দৃঢ় হয়েছে।
দোলোরেস একবার ছেলের চরিত্র সম্পর্কে বলেছিলেন, রোনালদো সব সময় আরও বেশি অর্জন করতে চায় এবং পরিবারের জন্য সবকিছু করে। তাঁর ভাষায়, এই পরিশ্রমী ও দৃঢ় মানসিকতা রোনালদো মায়ের কাছ থেকেই পেয়েছেন।
আজ রোনালদোর জীবনে অর্থ, খ্যাতি কিংবা ট্রফির অভাব নেই। তবু মায়ের সামনে তিনি যেন সেই মাদেইরার ছোট্ট ছেলেটিই, যার স্বপ্ন পূরণে একজন মা নিজের কষ্টকে আড়াল করেছিলেন। রোনালদোর অসংখ্য রেকর্ড হয়তো একদিন ভেঙে যাবে, কিন্তু মা ও ছেলের এই সম্পর্ক ফুটবল ইতিহাসের সবচেয়ে মানবিক গল্পগুলোর একটি হয়ে থাকবে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment